জামালপুরে আ’লীগ-যুবলীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে যুবদলের প্রতিবাদ মিছিল

জামালপুরসহ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে জামালপুরে সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে জেলা যুবদল।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে যুবদল একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব।
সভাপতির বক্তব্যে সজিব বলেন, আমরা লক্ষ্য করেছি জামালপুর শহরকে অশান্ত করার জন্য রাতের আধারে নিষিদ্ধ সংগঠন যুবলীগ মশাল মিছিল করেছে। যুবদলের পক্ষ থেকে আমরা হুশিয়ারি উচ্চারণ করে তাদেরকে বলে দিতে চাই, শান্ত শহরকে অশান্ত করার চেষ্টা করলে তাদেরকে দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে তিনি আরও বলেন, যে সমস্ত সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠনের নেতারা এই সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। শুধু গ্রেফতার করলেই হবে না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, আমাদের জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে আমরা জামালপুর শহরে, সদরে এই জেলায় সকল অঙ্গ সংগঠন দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবো। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক হাসান সরোয়ার মনজু প্রমুখ।
ভোরের আকাশ/আ.র