শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ে ফাঙ্গাসযুক্ত পাউরুটি বিতরণের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৬ জুলাই ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কুড়িগ্রাম সদর উপজেলার চর রাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে পচা ও ফাঙ্গাসযুক্ত পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের জানান, বিদ্যালয়ে মোট ১০৭ জন শিক্ষার্থী রয়েছে। কর্মসূচির নিয়ম অনুযায়ী ১০ শতাংশ বাদ দিয়ে ৯৬ জন শিক্ষার্থীর জন্য গত দুই দিন ধরে যে পাউরুটি সরবরাহ করা হয়েছে, তার একটি অংশে পচন ও ছত্রাক (ফাঙ্গাস) দেখা যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

তিনি বলেন, “শিশুদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে নিম্নমানের বা পচা খাবার কোনোভাবেই বিতরণ করা উচিত নয়। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।”

এ ঘটনায় অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, কোমলমতি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তাই অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

অভিযোগের বিষয়ে জানতে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি জুয়েলের (মোবাইল: ০১৭২০-৪৯৯০২০) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

মিশর ম্যাচের আগে আর্জেন্টিনার রণকৌশলে বড় পরিবর্তনের আভাস

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মোহাম্মদ নওশাদ বলেন, “আমি বরাবরই বলে দিয়েছি, এ ধরনের খাবার কোনোভাবেই বিতরণ করা যাবে না। এতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, এলাকাবাসী ঘটনার দ্রুত তদন্ত, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং স্কুল ফিডিং কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ভোরের আকাশ/এনউব

স্কুল ফিডিংয়ে

শেয়ার করুন: