শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ৯:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বগুড়ার সারিয়াকান্দিতে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আমিরুল ইসলাম (৪৫)। তিনি দীঘলকান্দি গ্রামের আকবর আলী সরদারের ছেলে।

আরও পড়ুন

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

প্রশাসন সূত্রে জানা গেছে, দীঘলকান্দি পার্ক থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি নির্জন স্থানে মাদক সেবনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় আমিরুল ইসলামকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে গাঁজাও জব্দ করা হয়।

অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর অবস্থান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/রই 

আমিরুল ইসলাম

শেয়ার করুন: