শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

বর্ণাঢ্য র‍্যালিতে মুখর কিশোরগঞ্জ, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলটির নেতাকর্মী ও সমর্থকদের সরব উপস্থিতিতে শহরের বিভিন্ন সড়ক মুখর হয়ে ওঠে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, পৌর বিএনপির সভাপতি আশফাকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন।

এ ছাড়া র‍্যালি ও আলোচনা সভায় জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তাদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

আরও পড়ুন

সৈয়দপুরে প্রতিরক্ষা বাঁধে কমছে নদীভাঙন, বদলাচ্ছে উত্তর জনপদের চিত্র

আলোচনা সভায় বক্তারা বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। পাশাপাশি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে দলের নেতাকর্মীদের ভূমিকা স্মরণ করে ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলেও জানান তারা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: