চবিতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কমিটির সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কমিটির এক সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সভাপতিত্বে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ সাড়ে টায় উপাচার্যের দপ্তরে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ইন্ডাস্ট্রি ও একাডেমিক শিক্ষার মধ্যকার পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি এবং সার্বিক শিক্ষাগত ও গবেষণামূলক অগ্রগতির লক্ষ্যে আলোকপাত করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উচ্চতর শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, যৌথ গবেষণা পরিচালনা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও চাকরি পাওয়ার সুবিধা বৃদ্ধি এবং ইনোভেশনভিত্তিক নানা উদ্যোগ গ্রহণ করার বিষয়ে আলোকপাত করা হয়।
সভায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, আমাদের গ্র্যাজুয়েটদের বৈশ্বিক ও জাতীয় কর্মসংস্থানের বাজার উপযোগী করে গড়ে তুলতে শিল্পখাতের সাথে গভীর অ্যাকাডেমিক সমন্বয় প্রয়োজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ/অনুষদ ও ইনস্টিটিউট থেকে অর্জিত জ্ঞানকে কীভাবে বাস্তবমুখী উদ্যোগ, উদ্ভাবন ও ইন্ডাস্ট্রিয়াল চাহিদার সাথে যুক্ত করা যায়, সে লক্ষ্যে এই কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, সিইউ-অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর পরিচালক প্রফেসর ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী, গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, ইনস্টিটিউশনাল র্যাংকিং সেলের পরিচালক প্রফেসর ড. এসএম শরীফুজ্জামান এবং উক্ত কমিটির সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ হাছান মিয়া।
ভোরের আকাশ/ এনউব