শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

‎​নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে আটক করেছে।

‎‎শনিবার (২৭ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম থানাধীন মাস্টারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

‎‎​জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবি পুলিশের ওসি মোঃ মহিউদ্দিনের তত্ত্বাবধানে এই অভিযানটি পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ জাকির হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল স্থানীয় এলাকাবাসীর সহায়তায় সুধারাম থানার ৩ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া থেকে তাদের আটক করে।

আরও পড়ুন

জামালপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

‎‎​আটককৃত কিশোররা হলো নাদিমুল হক (১৬), শরিফুল ইসলাম নাবিল (১৬), ইয়াসিন আরাফাত রাফি (১৫), নাজমুল হুদা সিয়াম (১৫), আব্দুল কাদের জিলানী (১৬) এরা সবাই সুধারাম থানার বাসিন্দা। এছাড়া বেগমগঞ্জ থানার বাসিন্দা মাহবুর রহমান (১৭) ও মোঃ শ্রাবণ (১৭) কেও আটক করা হয়েছে।

‎এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন জানান, আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যদের সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও গ্যাং সংস্কৃতি দমনে জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এম

নোয়াখালী

শেয়ার করুন: