শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সরাইল প্রেসক্লাবের প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ৫:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিক মোহাম্মদ মাসুদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২০ জুলাই) বিকেল ৪টায় সরাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার। সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তাফসীর।

সভায় বক্তব্য দেন সরাইল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও আমার দেশের সরাইল প্রতিনিধি শামসুল আরেফিন, সহ- সভাপতি কামরুজ্জামান ইউসুফ, যুগ্ম সম্পাদক শেখ মো. ইব্রাহিম, অর্থ সম্পাদক ও নয়া দিগন্তের প্রতিনিধি আব্দুল করিম, সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম রিপন, যুগান্তরের প্রতিনিধি মুরাদসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

বক্তারা বলেন, কালিকচ্ছ বাজারে সংঘর্ষের ঘটনায় দীর্ঘ সময় পর সাংবাদিক মোহাম্মদ মাসুদকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষের ঘটনার প্রায় এক মাস পর তাকে মামলায় আসামি করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে বক্তারা বলেন, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। তারা এ ধরনের মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আরও পড়ুন

রাঙ্গুনিয়ায় অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

বক্তারা সরাইল থানা পুলিশকে মামলাটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে বিষয়টি সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির (ল অ্যান্ড অর্ডার) সভায় উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সরাইল প্রেসক্লাবের নেতারা সাংবাদিক মোহাম্মদ মাসুদের পাশে থাকার ঘোষণা দেন এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত ও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ভোরের আকাশ/রই

মোহাম্মদ মাসুদ

শেয়ার করুন: