শ্রীপুরে কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরের শ্রীপুরে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে পাঁচ টি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর -৩ আসনের সাংসদ অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু। এ সড়ক গুলোর উন্নয়ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী পুরন হবে এবং নিত্যদিনের দূর্ভোগ লাগব হবে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়,ছাতির বাজার হতে আবদার বাজার সড়ক উন্নয়ন কাজের জন্য ৪ কোটি ১৪ লাখ ৫৬ হাজার টাকা,শিমলাপাড়া বটতলা রোড হতে বদনী ভাঙ্গা পর্যন্ত ৯৯ লাখ ৮০ হাজার টাকা, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে ধনুয়া ক্লিনিক পর্যন্ত ১ কোটি ৬০ লাখ টাকা, পাথার- ইন্দ্রপুর সড়ক উন্নয়ন,১ কোটি ৯১ লাখ টাকা এবং ফরিদপুর - ধনুয়া সড়ক উন্নয়ন বাবদ আড়াই কোটি টাকা সহ মোট ১১ কোটি ১৬ লাখ টাকার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রাস্তা গুলোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে।
সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু বলেন, রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী পুরন হলো।
এ রাস্তা গুলোর উন্নয়ন কাজ সমাপ্ত হলে জনগনের দূর্ভোগ অনেক কমবে।পরে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে নিজমাওনা গ্রামের হতদরিদ্র খাতুনজান কে ঘর উপহার দেন।এসময় উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক খায়রুল কবির মন্ডল আজাদ,সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য এসএম মাহফুল হাসান হান্নান, উপজেলা প্রকৌশলী তৌহিদ হাসান উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব