শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

ত্যাগ-সংগ্রামে চার দশক, কালীগঞ্জ বিএনপিতে আস্থার নাম খায়রুল আহসান মিন্টু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ত্যাগ, সংগ্রাম ও দলের প্রতি অবিচল আনুগত্যের মধ্য দিয়ে দীর্ঘ চার দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন খায়রুল আহসান মিন্টু। দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন ও দলীয় নেতাকর্মীদের পাশে থাকার কারণে স্থানীয় বিএনপির রাজনীতিতে তিনি পরিচিত মুখ হিসেবে পরিচিত বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা।

রাজনীতির মাঠে অনেকের আগমন ঘটলেও সময়ের পরিবর্তনে অনেকে সক্রিয়তা হারিয়ে ফেলেন। তবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থেকে নিজের অবস্থান ধরে রেখেছেন খায়রুল আহসান মিন্টু—এমনটাই মনে করেন তাঁর রাজনৈতিক সহযোদ্ধারা।

খায়রুল আহসান মিন্টু সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের নির্বাচিত সাবেক জিএস ছিলেন। পরে কাউন্সিলের মাধ্যমে কাউন্সিলরদের সরাসরি ভোটে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিভিন্ন সময়ে বিএনপির রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন বলে দলীয় নেতাকর্মীরা জানান।

তুমলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. শফিকুর রহমান কামাল জানান, তৎকালীন সময়ে তুমলিয়া ইউনিয়ন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার অধীন থাকাকালে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন খায়রুল আহসান মিন্টু। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা মরহুম আলহাজ্ব আবদুল মতিন চৌধুরীর রাজনৈতিক আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে তিনি মাঠপর্যায়ের রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেন।

শফিকুর রহমান কামাল বলেন, আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে খায়রুল আহসান মিন্টুর সক্রিয় ভূমিকা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচিত ছিল। পরবর্তীতে প্রশাসনিক পরিবর্তনের ফলে তুমলিয়া ইউনিয়ন গাজীপুরের কালীগঞ্জের অন্তর্ভুক্ত হলেও তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত থাকে।

তুমলিয়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোশারফ হোসেন খান জানান, মামলা, হামলা ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও খায়রুল আহসান মিন্টু দলের প্রতি তাঁর অবস্থান থেকে সরে যাননি। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ের নেতাকর্মীদের সংগঠিত রাখতে তিনি ভূমিকা রেখেছেন বলেও দাবি করেন তিনি।

বর্তমানে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলনের নেতৃত্বে দলীয় রাজনীতিতে খায়রুল আহসান মিন্টুর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করেন স্থানীয় নেতাকর্মীরা।

তুমলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য মাসুদ শেখের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের কর্মকাণ্ডের মূল্যায়ন হিসেবে ২০২৫ সালের গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে খায়রুল আহসান মিন্টু সদস্য হিসেবে স্থান পান। তাঁর মতে, প্রবীণ ও অভিজ্ঞ নেতাদের রাজনৈতিক অভিজ্ঞতা আগামী দিনের সংগঠনকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখতে পারে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খায়রুল আহসান মিন্টুকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও সমালোচনা দেখা গেলেও তাঁর সমর্থকেরা এসব প্রচারণাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডকে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণার মাধ্যমে প্রশ্নবিদ্ধ করা যায় না।

তুমলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, প্রায় চার দশকের রাজনৈতিক পথচলা একদিনে তৈরি হয়নি। রাজপথের আন্দোলন-সংগ্রাম, দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা ও নেতৃত্বের প্রতি আনুগত্যের মাধ্যমেই খায়রুল আহসান মিন্টু বর্তমান অবস্থানে এসেছেন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা, বসেছে ২১টি স্টল

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, মাঠপর্যায়ে গ্রহণযোগ্যতা ও সংগঠনের প্রতি দায়িত্বশীলতা একজন নেতার গুরুত্বপূর্ণ শক্তি। এসব অভিজ্ঞতার জায়গা থেকে খায়রুল আহসান মিন্টু কালীগঞ্জের বিএনপির রাজনীতিতে ভূমিকা রেখে চলেছেন বলে তাঁরা মনে করেন।

নেতাকর্মীদের প্রত্যাশা, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলনের দিকনির্দেশনা ও অভিজ্ঞ নেতাদের সমন্বিত প্রচেষ্টায় কালীগঞ্জসহ গাজীপুর জেলা বিএনপি আগামী দিনে আরও সুসংগঠিত হবে। রাজনৈতিক সহযোদ্ধাদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয়তার কারণে খায়রুল আহসান মিন্টু এখনও নেতাকর্মীদের কাছে আস্থার জায়গা ধরে রেখেছেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: