শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

নড়াইলে অটিস্টিক শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নড়াইলে সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক) শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণগ্রন্থাগারের ১৮০দিনের কমংপরিকল্পনার অংশ হিসেবে বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক) শিশুদের সক্ষমতা ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা চলাকালে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান (ইনচার্জ) মো: মাসুদ রানা, নড়াইল পৌর বিশেষ শিক্ষা প্রতিবন্ধীদের বিদ্যালয়ের শিক্ষক মোসা: সেলিনা কাজী, সুরাইয়া আক্তার ও রুবেল সর্দার।

চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতায় অটিস্টিক শিশুরা অংশগ্রহণ করতে পেরে আনন্দ-উল্লাস প্রকাশ করে।

আরও পড়ুন

পনের বছর ধরে বেহাল দশা জামালপুরের সড়ক, দুর্ভোগে সাধারণ মানুষ

নড়াইল সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান (ইনচার্জ) মো. মাসুদ রানা বলেন, চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজনের মধ্যে দিয়ে অটিস্টিক বাচ্চারা উৎসাহিত হয়েছে। 

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে এগিয়ে নেওয়া, তাদেরকে শিক্ষা ও সমাজের স্বাভাবিক শিশুদের ন্যায় নিজেকে বুঝতে সক্ষম করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন বলে তিনি জানান।

ভোরের আকাশ/র.ই

মো. মাসুদ রানা

শেয়ার করুন: