শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা: গ্রেপ্তার ১

আশরাফুল ইসলাম সুমন,স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১৩ মে ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলাটি করা হয়েছে। এ ঘটনায় পৌর ছাত্রলীগ নেতা আবু বক্কর রিফাতকে (২৫) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১২ মে) বিকেলে শহরের মেড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিফাত নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের খারঘর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে শহরের পাইকপাড়া এলাকায় বসবাস করেন এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, ঝটিকা মিছিলের পরপরই সদর মডেল থানা পুলিশ অভিযান শুরু করে। রাতেই সদর মডেল থানার এসআই জাহিদ বাদী হয়ে মামলাটি করেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ১নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর  নাসিরকে।

এর আগে গত মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার কোকিল টেক্সটাইল এলাকা থেকে সমাজসেবা অফিস পর্যন্ত ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য লিমন আল স্বাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় পতাকা হাতে লিমন আল স্বাধীন বিভিন্ন স্লোগান দিলে তার সমর্থকরা পাল্টা স্লোগান দেন। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলে মাথায় সাদা ক্যাপ পরিহিত নেতাকর্মীরা অংশ নেন।

পরে সকাল পৌনে ১১টার দিকে লিমন আল স্বাধীন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ৪৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে দেশব্যাপী আলোচনা শুরু হয়।

রাজবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত এ মিছিলকে কেন্দ্র করে জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠনের এমন কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে তীব্র আলোচনা, সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এদিকে ঝটিকা মিছিলের প্রতিবাদে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেন। একপর্যায়ে তারা মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেফতারের দাবিতে সদর মডেল থানা ঘেরাও করেন।

আরও পড়ুন

অপরাধীর কোনো দল নেই: প্রতিমন্ত্রী মীর হেলাল

সদর মডেল থানার ওসি শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় এক ছাত্রনেতাকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ওসি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ভোরের আকাশ/এনউব

গ্রেপ্তার

শেয়ার করুন: