শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বরিশালে ফজিলাতুন নিসা মাদ্রাসার বহুতল ভবনের অনুমোদন: নির্মাণে সহযোগিতার আহ্বান

মাসুদ রানা, বরিশাল অফিস

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দীর্ঘ ১৮ মাসের প্রচেষ্টার পর বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ফজিলাতুন নিসা লিল বানাত মহিলা মাদ্রাসার নতুন ১০ তলা ভবন নির্মাণের প্ল্যান অনুমোদন পেয়েছে। ছাত্রী সংখ্যা ক্রমাগত বৃদ্ধি ও বিদ্যমান পাঁচতলা ভবনে স্থান সংকটের কারণে নতুন বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বরিশাল সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ছাত্রী সংখ্যা বাড়তে থাকায় বিদ্যমান ভবনে পর্যাপ্ত জায়গা না থাকায় নতুন ভবন নির্মাণের প্রয়োজন দেখা দেয়। এ কারণে প্রথমে ১৪ তলা ভবন নির্মাণের জন্য আবেদন করা হয়েছিল।

মাদ্রাসা কর্তৃপক্ষের সূত্র জানায়, তৎকালীন সিটি করপোরেশনের প্রশাসক ও তৎকালীন বিভাগীয় কমিশনার রায়হান কাউসার মাদ্রাসাটির প্রয়োজনীয়তা বিবেচনা করে নতুন ভবন নির্মাণের প্রস্তাবটি রেজুলেশনভুক্ত করেন। পরবর্তীতে রাস্তার প্রশস্ততা ও সংশ্লিষ্ট বিধিবিধান বিবেচনায় নিয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী ১০ তলা ভবনের নকশা অনুমোদন দেন।

দীর্ঘ প্রক্রিয়া শেষে গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে বহুতল ভবনটির প্ল্যান আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায়। পরে ৭ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টায় মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অনুমোদনপত্র হস্তান্তর করা হয়।

এদিকে নতুন ভবনের প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে সহযোগিতা করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। বিশেষ করে সাবেক প্রশাসক রায়হান কাউসার, প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী ও ফায়ার সার্ভিস বরিশালের সহকারী পরিচালক (এডি) সেলিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করে তাদের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়েছে।

আরও পড়ুন

সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, অনুমোদন পাওয়ার পর নতুন ১০ তলা ভবনের নির্মাণকাজ দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের এই বৃহৎ নির্মাণকাজ সম্পন্ন করতে বিপুল অর্থের প্রয়োজন।

এ কারণে ভবন নির্মাণকাজে সহযোগিতার জন্য বিত্তবান ও সাধারণ মানুষের প্রতি সাধ্যমতো আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। যেকোনো ধরনের আর্থিক অনুদান বা সহযোগিতার জন্য মাদ্রাসার প্রিন্সিপালের সঙ্গে সরাসরি যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: