শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২ জুন ২০২৫, ২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক
বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক

গাইবান্ধার ফুলছড়িতে চরাঞ্চলে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে ফুলছড়ি থানা পুলিশ। অভিযানে সহোদর দুই ভাই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (০২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান।

এর আগে, গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি চরে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় কেরু অ্যান্ড কোম্পানির অফিসার চয়েস ব্র্যান্ডের ৭৫০ মিলিলিটারের ২২ বোতল, ৩০০ মিলিলিটারের ৯০ বোতল এবং ভারতীয় ম্যাকডাওয়েলস ব্র্যান্ডের ৩৭৫ মিলিলিটারের ৭৪ বোতল মদ জব্দ করা হয়। আটককৃতরা হলেন গুপ্তমনি গ্রামের হাবিজার রহমানের দুই ছেলে শওকত আলী (৩৮) ও মালেক মিয়া (৩২)।

ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, শওকত আলী ও মালেক মিয়া দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ওসি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

বিদেশি মদগাইবান্ধামাদক কারবারিপুলিশআটক

শেয়ার করুন: