শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে ২০ হাজার রেণুপোনাসহ ৩ জন আটক

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পিরোজপুর সদর উপজেলায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর অধীনে বিশেষ মোবাইল কোর্ট অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার অবৈধ রেণুপোনাসহ তিন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের অর্থদণ্ড দেওয়া হয়। রোববার (১৬ আগস্ট) সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আল-আমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সাতটি ড্রামে ভর্তি আনুমানিক ২০ হাজার অবৈধ রেণুপোনাসহ তিন ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলে পরিচালিত মোবাইল কোর্টে তাদের মৎস্য সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাগেরহাট সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের আরিজুল শেখের ছেলে বেল্লাল হোসেন (৩২), বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ইমরান (৩২) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার জাহানপুর গ্রামের কাঞ্চন পাটওয়ারীর ছেলে মো. শাহবুদ্দিন (৫২)।

আরও পড়ুন

খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

অর্থদণ্ড আদায়ের পর উদ্ধার করা প্রায় ২০ হাজার রেণুপোনা স্থানীয় বলেশ্বর নদীতে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আল-আমীন বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও দেশের জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে পিরোজপুর সদর উপজেলায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/সু.পা

রেণুপোনাসহ আটক

শেয়ার করুন: