শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

বগুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ৪:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সারাদেশের ন্যায় বগুড়া জেলায়ও যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬’ পালিত হয়েছে। 

এ বছরের প্রতিপাদ্য ছিল ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।’ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হলেও সরকারি ছুটি থাকায় রোববার দিবসটির কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে রোববার বেলা ১১টায় শহরের বনানীস্থ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন এস এম নূর-ই শাদীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং টিএমএসএসের উপনির্বাহী পরিচালক ডা. মো. মতিউর রহমান।

অনুষ্ঠানে দিবসের প্রতিপাদ্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক (সিসি) ডা. মো. আতিকুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বগুড়া সদর মো. ইমরান নাজীর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে গত এক বছরে বিশেষ অবদান রাখায় জেলা ও উপজেলার শ্রেষ্ঠ ১৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট, সনদপত্র ও একটি করে গাছের চারা প্রদান করেন প্রধান অতিথি। পরে তিনি অফিস চত্বরে একটি অর্জুন গাছের চারা রোপণ করেন।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা যায়, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ১১ থেকে ১৩ জুলাই পর্যন্ত মাঠ পর্যায়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি, মা ও শিশু স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবাসহ অন্যান্য সেবা প্রদান করা হচ্ছে।

 দিবসটি উপলক্ষে জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলোতে মা সমাবেশও অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন

মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা ফাতেহি

ভোরের আকাশ/র.ই


 

ডা. মো. আতিকুর রহমান

শেয়ার করুন: