শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনলো বিজিবি

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৯ মে ২০২৬, ৭:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ১৪ জন জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (০৯ মে) বিকেলে তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

ফেরত আনা জেলেদের মধ্যে ১৩ জন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা রয়েছেন। তারা বিভিন্ন সময়ে কক্সবাজারের টেকনাফ উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

বিজিবি সূত্র জানায়, আটক জেলেদের পরবর্তীতে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি নিয়ন্ত্রিত বিভিন্ন ক্যাম্পে রাখা হয়। কেউ কেউ দীর্ঘ সময় ধরে সেখানে আটক অবস্থায় ছিলেন।

উদ্ভূত পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় নিয়ে বিজিবি কক্সবাজার রিজিয়নের উদ্যোগে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। দীর্ঘ সমন্বয় ও প্রচেষ্টার মাধ্যমে আটক জেলেদের ধাপে ধাপে ফেরত আনার বিষয়ে অগ্রগতি অর্জিত হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, শনিবার বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যরেখায় আরাকান আর্মির কাছ থেকে ১৪ জন জেলেকে বুঝে নেয়। পরে তাদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়।

আরও পড়ুন

কটিয়াদীতে পুকুরের পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

তিনি আরও জানান, ফেরত আনা জেলেদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/ র.ই

 

বিজিবিমো. হানিফুর রহমান ভূঁইয়া

শেয়ার করুন: