কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত

“হাত ধোয়ায় নায়ক হোন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও হাতধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় কালিয়া উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খালিদ আহমেদ ওসমানীর সভাপতিত্বে আলোচনা সভা হয়েছে।
কর্মসূচির মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়ানো ছিল আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খালিদ আহমেদ ওসমানী, আইসিটি অফিসার প্রস্ফুট মন্ডল, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল।
ভোরের আকাশ/সু.পা