শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

ফ্যাসিবাদ বিদায় নিলেও ষড়যন্ত্র থামেনি, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দেশে ফ্যাসিবাদী শাসনের অবসান হলেও ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে বলে সতর্ক করেছেন মাননীয়  প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের আস্থা ধরে রাখতে দলের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৯ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে পরিবর্তন এসেছে। বিএনপির নেতাকর্মীরা বছরের পর বছর মামলা, হামলা, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তাদের ধারাবাহিক আন্দোলনের কারণেই দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক পরিসরেও মানুষ জানতে পেরেছে বলে মন্তব্য করেন তিনি।

সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ের রাজনৈতিক নিপীড়নের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূলের কর্মী পর্যন্ত অনেকে নির্যাতনের শিকার হয়েছেন। বিরোধী মত প্রকাশকারীদের বিরুদ্ধে মামলা দেওয়া, রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

তারেক রহমান বলেন, শুধু বিএনপি বা রাজনৈতিক দলের নেতাকর্মীরাই নন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার এমন অনেক মানুষ ছিলেন, যারা সরকারের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কথা বলেছিলেন। তাদেরও নানাভাবে হয়রানি ও নিগ্রহের শিকার হতে হয়েছে।

আন্দোলনের ধারাবাহিকতার কথা তুলে ধরলেন তারেক রহমান

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৭ বছর ধরে নেতাকর্মীরা রাজপথে আন্দোলন চালিয়ে না গেলে দেশের রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে বিশ্ববাসীর ধারণা তৈরি হতো না।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও হত্যার মতো ঘটনার শিকার হতে হয়েছে বলেই দেশের রাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আন্দোলন করেছে এবং অন্যান্য রাজনৈতিক দলও বিভিন্ন পর্যায়ে সেই আন্দোলনে অংশ নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তার ভাষায়, একপর্যায়ে সেই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে।

তবে এখানেই রাজনৈতিক চক্রান্তের অবসান হয়নি বলে নেতাকর্মীদের সতর্ক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিদেশে অবস্থানকালে তিনি নেতাকর্মীদের জানিয়েছিলেন যে ষড়যন্ত্র শেষ হয়নি। তখন অনেকে বিষয়টি হয়তো গুরুত্ব দিয়ে নেননি।

আগের রাজনৈতিক ঘটনাপ্রবাহের উদাহরণ

চট্টগ্রামের মাটিতে দাঁড়িয়ে অতীতের রাজনৈতিক ঘটনাপ্রবাহের উদাহরণ তুলে ধরেন তারেক রহমান। ১৯৮৬ সালের নির্বাচনকে ঘিরে তৎকালীন রাজনৈতিক অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, সে সময় নির্বাচনে অংশ নেওয়াকে কেন্দ্র করে কঠোর অবস্থান নেওয়া হলেও পরবর্তীতে সেই অবস্থানে পরিবর্তন এসেছিল।

সেদিন কারা ওই নির্বাচনে অংশ নিয়েছিল নেতাকর্মীদের কাছে জানতে চান তিনি। জবাবে সভায় উপস্থিত নেতাকর্মীরা জামায়াত ও সিপিবির নাম উল্লেখ করেন। এ সময় সভাস্থলে বিভিন্ন স্লোগানও শোনা যায়।

১৯৯৬ সালের রাজনৈতিক আন্দোলন এবং ১/১১-এর সময় বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকার প্রসঙ্গও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। তার অভিযোগ, বিভিন্ন সময়ে কিছু রাজনৈতিক শক্তি গণতন্ত্রের স্বার্থের বিপরীতে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, অতীতের রাজনৈতিক ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের ব্যাপারে বিএনপির নেতাকর্মীদের আরও সতর্ক থাকতে হবে।

‘জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে’

সাম্প্রতিক নির্বাচনী রাজনীতির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, নির্বাচনের সময় বিভিন্ন বক্তব্য ও প্রতিশ্রুতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। বিশেষ করে নারীদের বিভিন্ন প্রতিশ্রুতি ও প্রলোভন দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ অতীতের রাজনৈতিক ঘটনাগুলো ভুলে যায়নি। ১৯৮৬, ১৯৯৬ এবং ১/১১-এর সময়কার রাজনৈতিক ভূমিকার সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে জনগণ নিজেদের সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেন তিনি।

বিরোধী রাজনৈতিক শক্তির প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন করেছে। সে সময় অনেককে রাজপথে দেখা যায়নি। বরং বিভিন্ন পর্যায়ে তাদের সঙ্গে তৎকালীন ক্ষমতাসীনদের সম্পর্ক ছিল বলে অভিযোগ করেন তিনি।

দলের ভেতরে গণতান্ত্রিক চর্চার তাগিদ

বিএনপিকে একটি বৃহৎ রাজনৈতিক পরিবার হিসেবে উল্লেখ করে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান।

তিনি বলেন, জনগণের আস্থা ধরে রাখতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, আইনজীবী ফোরাম, কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দলসহ সব পর্যায়ের নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রত্যেককে সতর্ক থেকে সঠিকভাবে সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে।

দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সাংগঠনিক কার্যক্রম ও কাউন্সিলের কাজগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোতে বিএনপিকে অংশ নিতে হবে। এ জন্য দলের নেতাকর্মীদের নিজেদের মধ্যে আলোচনা করে সাংগঠনিকভাবে প্রস্তুত হওয়ার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন

সারিয়াকান্দিতে ফলাফলে মিশ্র চিত্র, জিপিএ-৫ শীর্ষে পাইলট বালিকা বিদ্যালয়

চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির এই সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

ভোরের আকাশ/এনউব

প্রধানমন্ত্রী

শেয়ার করুন: