শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

নবাবগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

দিনাজপুরের নবাবগঞ্জে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভার মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও উপজেলা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জ বিষ্ণু কেন্দ্রীয় বিষ্ণু মন্দির থেকে একটি বর্ণঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আরও পড়ুন

ঘোড়াঘাটে বৃষ্টির পানিতে প্রাণ ফিরেছে আমনে, ভালো ফলনের স্বপ্ন কৃষকের

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি
হালদার ও নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বর্ণিল সাজে অংশ নেন।

শোভাযাত্রাটি নবাবগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বিষ্ণু মন্দিরে এসে শেষ হয়। পরে
মন্দির চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী গজেন চন্দ্র বর্মণ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে
কাজ করতে হবে। আলোচনা শেষে শাস্ত্রপাঠ, পূজা অর্চণা এবং প্রসাদ বিতরণ করা হয়।

ভোরের আকাশ/ইউএম

শেয়ার করুন: