শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

গোরস্থানে বাঁশ, নিম ও বরইগাছ লাগাচ্ছে সারিয়াকান্দি উপজেলা প্রশাসন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‎পরিবেশ সংরক্ষণ ও মানবিক সহায়তার লক্ষ্য নিয়ে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন গোরস্থানে বরই, নিম ও বাঁশগাছের চারা রোপণ কর্মসূচি শুরু করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পৌরসভার হিন্দুকান্দি কবরস্থানে বাঁশের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও জানান, পর্যায়ক্রমে উপজেলার ১০২টি ওয়ার্ডের গোরস্থানে এসব গাছের চারা রোপণ করা হবে। বিশেষ করে বাঁশগাছ লাগানোর মূল উদ্দেশ্য হলো—ভবিষ্যতে কোনো অসচ্ছল পরিবারের সদস্য মারা গেলে দাফনের জন্য প্রয়োজনীয় বাঁশের সংকট যেন না হয়।

তিনি বলেন, অনেক দরিদ্র পরিবার আর্থিক সংকটের কারণে মৃত্যুর পর দাফনের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে হিমশিম খায়। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে গোরস্থানগুলোতে বাঁশগাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, বাঁশের পাশাপাশি নিম ও বরইগাছ রোপণের মাধ্যমে গোরস্থানগুলোকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তোলা হবে। এতে একদিকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে, অন্যদিকে গোরস্থানের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।

চারা রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান, পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন

ক্ষমতায় গিয়ে অনিয়ম-দুর্নীতি করলে জনগণ জবাব দেবে: হুইপ

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, গোরস্থান প্রিয়জনদের স্মৃতিবিজড়িত স্থান। এসব স্থানের পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব গোরস্থানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেছেন। তাদের মতে, এটি শুধু সবুজায়ন কর্মসূচি নয়; বরং ভবিষ্যতে অসচ্ছল পরিবারের দাফনের প্রয়োজনে বাঁশের সহজলভ্যতা নিশ্চিত করার একটি মানবিক উদ্যোগ।

ভোরের আকাশ/সু.পা

মানবিক সহায়তা

শেয়ার করুন: