শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে মাদককারবারীকে ছেড়ে দেওয়ার অভিযোগে সামাজিক কমিটির ৪ সদস্য কারাগারে

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

​লালমনিরহাটে টাকা নিয়ে মাদককারবারীকে ছেড়ে দেওয়া ও মাদক লেনদেনে সম্পৃক্ততার অভিযোগে একটি সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটির চার সদস্যকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ​শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

​গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মোহাম্মদ বেলাল হোসেনের ছেলে আতিয়ার রহমান (৪০), আব্দুস সামাদের ছেলে আনারুল ইসলাম (৪৫), মৃত গফফার আলীর ছেলে খুনিয়াগাছ ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (৩৫) এবং নূর ইসলামের ছেলে জাহেদুল ইসলাম (৪৫)। তারা সবাই ওই এলাকায় সামাজিক আন্দোলন “আলোকিত লালমনিরহাট”-এর মাদক প্রতিরোধ কমিটির সদস্য ছিলেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খুনিয়াগাছ ইউনিয়নের ‘আলোকিত লালমনিরহাট’ মাদকবিরোধী কমিটির সদস্যরা ২৬২ বোতল ভারতীয় এস্কাফ (Escuf) সিরাপসহ এক মাদককারবারীকে আটক করেন। তবে পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে না দিয়ে ১ লাখ ৫ হাজার টাকা ঘুষ গ্রহণ করে গোপনে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে।

​সামাজিক আন্দোলনের ব্যানার ব্যবহার করে নিজেরাই ঘুষ গ্রহণ ও মাদককারবারে সহায়তার খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে  খুনীয়াগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার ও স্থানীয় জনতা অভিযুক্ত ওই চার সদস্যকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়।

আরও পড়ুন

রূপগঞ্জে সিসি ঢালাই সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

​ঘটনার বিষয়ে খুনিয়াগাছ ইউনিয়নের সামাজিক অপরাধ পর্যবেক্ষণ ও তদারকি কমিটির প্রধান সমন্বয়ক এএসএম খায়রুজ্জামান মন্ডল বাদল জানান, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওই চারজনকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

​লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, ধর্তব্য অপরাধে জড়িত থাকার সন্দেহে এবং জনরোষ এড়াতে তাদের ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। ​ঘটনার বিষয়ে আরও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ভোরের আকাশ/ইউএম

লালমনিরহাট

শেয়ার করুন: