রূপগঞ্জে সিসি ঢালাই সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জাঙ্গীর গ্রামের পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকা থেকে ইয়ামিনের বাড়ি পর্যন্ত সড়কের সিসি (কংক্রিট) ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূরনবী ভূঁইয়া।
উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাসির উদ্দিন বাচ্চু। এছাড়াও উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নত আলী, নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের আহ্বায়ক অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মামুন হোসেন ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন মিয়া এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি লাক মিয়া,তাইজুল ইসলাম(তাজেমালি),মোতালিব ভূইয়া কাজল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর চলাচলের দুর্ভোগ লাঘবে এ সড়কের উন্নয়ন অত্যন্ত প্রয়োজন ছিল। সিসি ঢালাইয়ের মাধ্যমে সড়কটি নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সহজ হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থারও উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত থেকে সড়ক নির্মাণ কাজের উদ্বোধনকে স্বাগত জানান।
ভোরের আকাশ/ইউএম