শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

খুলনা

মহেশ্বরপাশা খাদ্য গুদামে আকস্মিক অগ্নিকান্ড, ২ লাখ টাকার ক্ষতি

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ৭:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

খুলনার মহেশ্বরপাশা (সিএসডি) খাদ্য গুদামের ভিতরে আনুমানিক ভোর ৫ টায় ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

এঘটনায়  আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জানা যায়, গুদামের ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন অসুস্থতাজনিত কারণে ছুটিতে থাকলেও অগ্নিসংযোগের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি অবহিত করেন উর্ধতন কর্মকর্তা ও খুলনার গণমাধ্যমকে।

ঘটনার খবর পেয়ে খুলনা ডিসি নর্থ সুদর্শন কুমার রায়, এসি শফিকুল ইসলাম, দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. মোরাদুল ইসলাম, তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম, খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) মোহাম্মদ তানভীর হোসেন এবং জেলা খাদ্য পরিদর্শক মো. রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

তারা বলেন, “দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”

আরও পড়ুন

বাগেরহাট শহরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে জনজীবন

এদিকে, গুদামের ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, “এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রাষ্ট্রীয় সম্পদের ওপর সরাসরি আঘাত। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।”

স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় চরম উদ্বেগ বিরাজ করছে। তারা খাদ্য গুদামের নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

ভোরের আকাশ/ র.ই

অগ্নিকান্ডশফিকুল ইসলাম

শেয়ার করুন: