রায়গঞ্জে সিএনজি মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে সিএনজি মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ১৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন প্রবীণ কুমার গুন (লিটন)। সাধারণ সম্পাদক পদে ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মুক্তার হোসেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভূঞাগাঁতী এলাকায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ৩৮২ জন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সহসভাপতি পদে রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক পদে আব্দুল বাকী এবং প্রচার সম্পাদক পদে ইসহাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সহসাধারণ সম্পাদক পদে মো. আরিফ হোসেন ১৭৭ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মো. আফাল হোসেন ১৮৮ ভোট, অর্থ সম্পাদক পদে মো. আব্দুর রহমান ১৭৫ ভোট এবং সড়ক সম্পাদক পদে মো. রেজাউল করিম ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে বিজয়ীদের কাছে সমিতির সদস্যদের প্রত্যাশা, তাঁরা ঐক্যবদ্ধভাবে মালিকদের স্বার্থ রক্ষা, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং পরিবহন খাতের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।
ভোরের আকাশ/সু.পা