শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

শ্রীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৯ আগস্ট ২০২৫, ৮:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করেছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত রায়হান (১০) রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়া বাড়ি গ্রামের শাহজাহান শিকদার, অপরজন একই গ্রামের রজ্জব আলীর ছেলে মাহিম (৯)।

রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য মনিরা পারভীন জানান, শনিবার বাড়ির পাশে একটি পুকুরে পাড়ে বসে খেলা করছিল রায়হান ও মাহিম।  এসময় তারা পানিতে পরে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।  দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে নিহতদের স্বজনরা বাড়ির আশপাশেসহ সম্ভাব্য স্থানে খোঁজ করতে থাকে।  স্থানীয় কৃষক গরু আনতে গিয়ে পুকুর পাড়ে স্যান্ডেল ও খেলনা পরে থাকতে দেখে তার সন্দেহ হয়।  পরে নিখোঁজ স্বজনদের বিষয়টি জানান।  পরে ওই পুকুর থেকে রায়হান ও মাহিমের মৃতদেহ উদ্ধার করা হয়।  পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সুরুজ্জামান জানান, খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়।  স্বজনদের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

পুকুরে ডুবেশ্রীপুরশিশুর মৃত্যু

শেয়ার করুন: