নরসিংদীকে রোল মডেল হিসেবে গড়ে তোলব: জেলা প্রশাসক

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান কেয়া বলেছেন, সকলের আন্তরিক সহযোগিতা পেলে নরসিংদীকে সারাদেশের মধ্যে একটা সুন্দর ও রোল মডেল জেলা হিসেবে গড়ে তোলব ইনশাল্লাহ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে নরসিংদী জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় কর্তৃক আয়োজিত জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নরসিংদী জেলায় সমন্বিত ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ব্যবস্থাপণ্য-পরিস্কার পরিচ্ছন্নতা ও জনসচেনতামূলক কর্মপরিকল্পনা ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। সবার আগে দেশ-সকলের চেষ্টায় ডেঙ্গু করবো শেষ।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-নরসিংদীর সিভিল সার্জন ডা: মো: বুলবুল কবির, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ আউয়াল, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: মো: মিজানুর রহমান, নরসিংদী জেলা তথ্য কর্মকর্তা মো: ওবায়দুল কবির মোল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: সজীব শাহরীন, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলামা কবির কামাল, সাধারণ সম্পাদক মো: ফারুক উদ্দিন ভ‚ঞা, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি মো: আলম মোল্লা ও নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার প্রমুখ। এছাড়া সভায় বিভিন্ন দপ্তরের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইসরাত জাহান কেয়া আরো বলেন, আগামী এক মাসের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে একটি দৃশ্যমান পরিবর্তন নিয়ে আসবো ইনশাল্লাহ। আর সেই জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আমাদের পরিকল্পনাগুলো মানুষের জানা দরকার, আর এ ব্যাপারে সাংবাদিকদের ভ‚মিকা অপরিসীম। তাই সাংবাদিকদের তাদের লিখনীর মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার জন্য আহŸান জানান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো: সফিউল্লাহ।
ভোরের আকাশ/ এনউব