শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে স্বরূপকাঠি ইউনিয়নে কৃষক সমাবেশে

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

পিরোজপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি ইউনিয়নে কৃষক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে স্বরূপকাঠি ইউনিয়নে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল।

জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধূরী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মাহমুদুর রহমান মামুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি।

প্রধান অতিথি বলেন, কৃষক, খামারি ও জেলেদের উৎপাদিত খাদ্যের ওপর নির্ভর করেই দেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে। তাই তাদের কল্যাণে সরকার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দশ অগ্রাধিকার প্রকল্পের মধ্যে কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন

কাপাসিয়ায় তিনদিন ব্যাপী 'ভূমিসেবা মেলার' আনুষ্ঠানিক উদ্বোধন

বক্তারা বলেন, কার্ড সংক্রান্ত তথ্যের জন্য শুধুমাত্র সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ওপরই নির্ভর করতে হবে। বিশ্বের অনেক দেশে কৃষকদের জন্য বিভিন্ন সেবামূলক কার্ড থাকলেও বাংলাদেশেই প্রথম এক কার্ডে একাধিক সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রকৃত কৃষকরাই কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড পাবেন। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই।

সমাবেশে কৃষকদের দালাল বা মধ্যস্বত্বভোগীদের খপ্পরে না পড়ার আহ্বান জানানো হয়।

ভোরের আকাশ/নি

পিরোজপুর

শেয়ার করুন: