শিরোনাম
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

সাটুরিয়ায় বলাৎকারের শিকার ৬ বছরের শিশু, হাসপাতালে ভর্তি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ৬ বছরের এক শিশুকে পাট ক্ষেতে নিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে  নবম শ্রেণীর এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা গ্রামের শরিফুল ইসলামের ছেলে তাওহীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিশুর পরিবার।

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার (২৮ জুন) বিকেল তিনটার দিকে অভিযুক্ত তাওহীদ শিশুটিকে প্রলোভন দেখিয়ে একটি পাট ক্ষেতে নিয়ে বলাৎকার করে। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে অভিযুক্ত তাওহীদ তাকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। এরপর তাকে দ্রুত সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষা উপলক্ষে বরিশালে ১৫ কেন্দ্রের আশপাশে পুলিশের নিষেধাজ্ঞা

এ ঘটনায় গত ২৯ জুন ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/এম
 

সাটুরিয়া

শেয়ার করুন: