শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

পীরগঞ্জে হকার্স ইউনিয়নের বিক্ষোভ মিছিল

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ : ১ জুলাই ২০২৬, ৪:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

রংপুরের পীরগঞ্জে বুধবার দুপুরে হকার পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও শেষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারলিপি প্রদান করে বাংলাদেশ হকার্স ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখা। এসময় হকারদের অধিকার নিশ্চিত করতে পৃথক হকার আইন প্রণয়নের দাবী জানানো হয়েছে।  

পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির সভাপতি কামরুজ্জামান, ক্ষেতমজুর সমিতির সভাপতি এডভোকেট কাজী লুমুম্বা লুমু , বীর মুক্তিযোদ্ধা মোখলেছার রহমান বক্তব্য রাখেন।

বক্তারা, হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ এবং হকারদের অধিকার নিশ্চিত করতে পৃথক হকার আইন প্রণয়নের দাবি জানান। দেশের লাখ-লাখ হকার জীবিকার তাগিদে ফুটপাতে ব্যবসা করছেন। পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান পরিচালনা করলে হাজারো পরিবার জীবিকা হারাবে। তাই হকারদের কর্মসংস্থান নিশ্চিত করে একটি যুগোপযোগী হকার আইন প্রণয়ন এবং পুনর্বাসনের আগে কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা না করার দাবি জানান তারা।

আরও পড়ুন

সিরাজদিখানে নিখোঁজ বৃদ্ধের মরদেহ রান্নাঘর থেকে উদ্ধার

বিক্ষোভ সমাবেশ শেষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নিকট স্মারলিপি প্রদাণ করে। পৌর প্রশাসক হকারদের উদ্দেশে আগামী এক মাসের সময় দেন এবং সড়কের শৃংঙ্খলা বজায় রাখার আহŸান জানান।

ভোরের অঅকাশ/ এনউব

বিক্ষোভ মিছিল

শেয়ার করুন: