শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

রাজশাহীতে গির্জায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ মামলায় যাজক বেকসুর খালাস

রাজশাহী ব্যুরো

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

রাজশাহীর তানোরের মাহালীপাড়ার সাধুজন মেরী ভিয়ান্নী গির্জায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার রায়ে বেকসুর খালাস পেয়েছেন ধর্মযাজক প্রদীপ গ্রেগরী। রোববার বিকেলে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক শরনিম আকতার আসামির উপস্থিতিতে বহুল আলোচিত এই মামলাটির রায় ঘোষণা করেন।

এই রায় নিয়ে আসামিপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। তবে বাদী এবং রাষ্ট্রপক্ষ হতাশা প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর রাতে ভুক্তভোগী কিশোরীর বড় ভাই বাদী হয়ে তানোর থানায় মামলাটি দায়ের করেছিলেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর সকালে খ্রিস্টান সম্প্রদায়ের ওই কিশোরী বাড়ির পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয়। পরদিন তাঁর বড় ভাই তানোর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরদিন তিনি জানতে পারেন, তার বোনকে গির্জায় আটকে রাখা হয়েছে।

বিষয়টি জানাজানি হলে ওই দিন যাজক প্রদীপকে অপসারণ করা হয়। কিন্তু ভুক্তভোগী ওই কিশোরীকে পরিবারের কাছে দেওয়া হয়নি। তাকে গির্জার ভেতরে সিস্টারদের কাছে রেখে বলা হয়, থানা থেকে নিখোঁজের জিডি প্রত্যাহার করার পর তাকে পরিবারের কাছে পাঠানো হবে।

বিষয়টি জানতে পেরে পরদিন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং তানোর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়ে কিশোরীকে উদ্ধার করেন। এরপর কিশোরীর বক্তব্যের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর রাতে তাঁর বড় ভাই বাদী হয়ে ধর্ষণের মামলা করেন। মামলায় গির্জার তৎকালীন ফাদার প্রদীপ গ্রেগরীকে একমাত্র আসামি করা হয়।

রায়ে হতাশা প্রকাশ করেন মামলার বাদী বলেন, ‘অনেক গুরুত্বপূর্ণ নথি যেভাবে উপস্থাপন করার কথা ছিল, সেভাবে করতে পারিনি। কারণ যখনই আমরা কোথাও যেতাম, তখনই বেশ কয়েকবার জিনিসগুলো হারিয়ে যেত। এটি একটি অত্যন্ত সন্দেহজনক ব্যাপার। আমরা ন্যায় বিচার পাইনি।’

আরও পড়ুন

সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সামসাদ বেগম মিতালী বলেন, এটি একটি প্রাথমিক রায় এবং আমরা এখনো রায়ের কোনো কপি বা ফাইন্ডিংস পাইনি। রায়ের সার্টিফাইড কপি তোলার পর আমরা বুঝতে পারবো ঠিক কোন আলোকে আদালত আসামিকে খালাস প্রদান করেছেন।বাদীপক্ষের আইনজীবী মুন্না সাহা বলেন, ‘শুরু থেকেই এই মামলাটা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা ছিল। এ জন্য আমি বিনাপারিশ্রমিকে মামলাটি লড়েছিলাম। রায়ে আমরা হতাশ হয়েছি। আমাদের প্রত্যাশা অনুযায়ী রায় হয়নি। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’

তবে আদালতে ন্যায় বিচার পেয়েছেন বলে সাংবাদিকদের কাছে সন্তোষ প্রকাশ করেছেন খালাস পাওয়া আসামি প্রদীপ গ্রেগরী। তিনি বলেন, আমি আজ আনন্দিত। দীর্ঘ ছয়টি বছর অনেক কষ্ট করেছি।

আসামিপক্ষের আইনজীবী আবুল কাসেম বলেন, ‘আমরা পর্যালোচনা করে দেখেছি যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা। ধর্মগুরুকে ফাঁসানোর উদ্দেশ্যেই এই মামলাটি সাজানো হয়েছিল। তাই আমরা আগে থেকেই দৃঢ়ভাবে আশাবাদী ছিলাম যে, আইনি লড়াইয়ে আমরা খালাস পাব।

ভোরের আকাশ/এনউব

ধর্ষণ

শেয়ার করুন: