বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাচন

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই নির্বাচনে সারাদেশের বিচার বিভাগীয় কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নির্বাচন পরিচালনা কমিটির তথ্যানুযায়ী, অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ ও গণনা শেষে পূর্ণাঙ্গ ফলাফল১. সাধারণ সম্পাদক পদে কুষ্টিয়া জেলার শিলাইদহ ইউনিয়নের বাসিন্দা জনাব মোঃ ফজলুর রহমান: ৩১৭ ভোট (বিজয়ী )জনাব তারিক আহমেদ রিংকু: ১৯৩ ভোট২. অন্যান্য পদসমূহ (প্রাপ্ত ভোট ও ফলাফল)জনাব মোঃ রেজোয়ান খন্দকার: ২০৪ ভোটজনাব মোঃ সুমন হাওলাদার: ৩১২ ভোট৩. সাংগঠনিক সম্পাদক পদজনাব মোঃ হাফিজুল ইসলাম: ৮৯ ভোটজনাব মোঃ শাহীন আলম: ১৫৫ ভোটজনাব মোঃ আবু ছায়েদ: ৯০ ভোটজনাব মোঃ কামাল হোসেন: ১৩৩ ভোটজনাব আহসানুল কবির (স্বজন): ১৯ ভোটজনাব মোঃ আসাদ-উদ-দৌলা (মাসুম): ৯২ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ নাজিম উদ্দিন।
এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. শরীফ উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ ফরিদ হোসেন এবং অন্যান্য সম্মানিত কমিশনারবৃন্দ।নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমানের বক্তব্যনির্বাচনে বিজয়ী হওয়ার পর বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ এ আমাকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী করায় আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং সম্মানিত ভোটার ও সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।
এই বিজয় আমার একার নয়, এটি বিচার বিভাগের সাথে জড়িত প্রতিটি পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ কর্মচারীর বিজয়। আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি সততা, নিষ্ঠা ও ঐক্যের সাথে তা রক্ষা করার চেষ্টা করব। আমাদের বিচার বিভাগীয় কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা, পেশাগত মানোন্নয়ন, পদোন্নতির জটিলতা দূরীকরণ এবং ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে আমি সবসময় আপনাদের পাশে থেকে কাজ করে যাব।
অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে এসোসিয়েশনের সকল সদস্যকে সাথে নিয়ে একটি শক্তিশালী, গতিশীল ও ঐক্যবদ্ধ কর্মচারী পরিষদ গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আসুন, সকলে মিলে আমাদের এই প্রাণের সংগঠনকে আরও সামনে এগিয়ে নিয়ে যাই।
ভোরের আকাশ/ এনউব