শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল

আশরাফুল ইসলাম সুমন,স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১২ মে ২০২৬, ৭:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় রাজবন্দীদের মুক্তির দাবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের আকস্মিক ঝটিকা মিছিলকে কেন্দ্র করে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে এ ধরনের কর্মসূচি পালনের ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে জেলা শহরের পূর্ব মেড্ডায় কোকিল টেক্সটাইল এলাকা থেকে মিছিলটি বের হয়ে সমাজসেবা অফিসের সামনে গিয়ে শেষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন আল- স্বাধীনের নেতৃত্বে বেশকয়েকজন নেতাকর্মী আকস্মিক এই মিছিল বের করেন। মিছিল চলাকালে তারা ‘জয় বাংলা’ সহ বিভিন্ন স্লোগান দেন এবং রাজবন্দীদের মুক্তির দাবি জানান। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেও স্লোগান দিতে শোনা যায়। অল্প সময়ের মধ্যেই মিছিলটি শেষ করে অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষযটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।

আরও পড়ুন

বগুড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান সিটন গ্রেফতার

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বিষয়টি আগে থেকে আমাদের জানা ছিল না। কোনো গোয়েন্দা সংস্থাও এ বিষয়ে অবগত করেনি। মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ কাজ শুরু করেছে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও জানান, জুলাই-২৪ গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/এনউব

ঝটিকা মিছিল

শেয়ার করুন: