শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

কয়রায় বিনামূল্যে চক্ষুচিকিৎসার সেবা পেতে উপচে পড়া ভিড়

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

খুলনার কয়রা উপজেলার সাধারণ ও দুস্থ মানুষের দৃষ্টিশক্তি সুরক্ষায় সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন চিকিৎসা দিতে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর ) কয়রার ঐতিহ্যবাহী কপোতাক্ষ কলেজ প্রাঙ্গণে সকাল ৮টা থেকে বিকাল ৪টা ঘটিকাপর্যন্ত এই ক্যাম্পের আয়োজন করে খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস. এম মনিরুল হাসান বাপ্পীর সার্বিক আয়োজনে ও সহযোগিতায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

দিনব্যাপী চলমান এই বিশেষ ক্যাম্পে উপজেলার উত্তর বেদকাশী, মহারাজপুর ও কয়রা সদর ইউনিয়নসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শত শত চক্ষু  রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের ব্যবস্থাপনায় ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা, ড্রপ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।  

এছাড়া যেসব রোগীর চোখে ছানি শনাক্ত হচ্ছে, উন্নত লেন্স (IOL) সংযোজনসহ তাদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করা হচ্ছে। বাছাইকৃত এসব রোগীদের পরবর্তীতে নিজস্ব ব্যবস্থাপনায় হাসপাতালে নিয়ে অপারেশন, থাকা-খাওয়া ও চশমা সহ যাবতীয় খরচ বিনামূল্যে প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।

চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওসাবেক ছাত্রনেতা নুরুল আমিন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান,খুলনা জেলা বিএনপি'র সদস্য মনিরুজ্জামান বেল্টু  মুক্তিযোদ্ধা কমান্ডার মাওলা বক্স,আবুল কালাম আজাদ কো অর্ডিনেটর ও নাজমুল হাসান মঞ্জু এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

প্রেমের টানে মুসলিম তরুণী হিন্দু যুবকের বাড়িতে অবস্থান

সকাল থেকেই কপোতাক্ষ কলেজ প্রাঙ্গণে রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রত্যন্ত অঞ্চলের রোগীরা বাড়ির কাছে এমন উন্নত চিকিৎসাসেবা ও বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবকরা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: