শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জামালপুরে জিনের নির্দেশে দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ১:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

জামালপুরের মেলান্দহে দাফনের প্রায় ১২ ঘণ্টা পর এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করে হাসপাতালে নেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, মৃত নারীর ছেলে ও মেয়েকে জিনে আসর করায় তাদের নির্দেশেই রাতে কবর থেকে মরদেহ উত্তোলন করে পুনরায় জামালপুর সেন্টাল হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হয়। শনিবার (১ আগস্ট) রাতে মেলান্দহ ও জামালপুরের দুটি বেসরকারি হাসপাতালে মরদেহটি নেওয়া হয়। সেখানে ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত বলে নিশ্চিত করেন। পরে মরদেহটি আবার বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়। 

জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। মৃত ওই নারীর নাম হালিমা বেগম।

স্থানীয়রা জানান, হালিমা নামের ওই বৃদ্ধার মৃত্যু হলে শনিবার সকাল ৮টার দিকে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের কয়েক ঘণ্টা পর পরিবারের সদস্যদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দেয়। একপর্যায়ে দাবি করা হয়, মৃত নারীর ছেলে ও মেয়েকে জিনে আসর করেছে এবং তারা বলছেন, তাদের মা এখনো জীবিত আছেন।

পরিবারের ওই দাবির পর শনিবার রাতেই কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করা হয়। প্রথমে মরদেহটি মেলান্দহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে আরও নিশ্চিত হওয়ার জন্য রাত সাড়ে ১১টার দিকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজি পরীক্ষা শেষে চিকিৎসকরা বৃদ্ধাকে মৃত বলে নিশ্চিত করেন। এরপর পরিবারের সদস্যরা মরদেহটি পুনরায় বাড়িতে নিয়ে যান।

আরও পড়ুন

দুর্নীতির তথ্য দিলে অর্থ পুরস্কার, যা জানা জরুরি

ঘটনার বিষয়ে পরিবারের সদস্যরা কিংবা সংশ্লিষ্ট চিকিৎসকরা ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. মাহমুদুল হক বলেন, 'বিষয়টি সম্পর্কে আমাদের কেউ অবগত করেনি। আমরাও আপনাদের মতোই শুনেছি যে জিনে আসর করার কথা বলে কবর থেকে মরদেহ তোলা হয়েছে। যদি বিষয়টি আমাদের জানানো হতো, তাহলে আমরা দেখতাম। কিন্তু এ ব্যাপারে থানাকে কেউ কোনো তথ্য দেয়নি।

ভোরের আকাশ/ইউএম

মরদেহ উত্তোলনজামালপুর

শেয়ার করুন: