মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক নারী। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ওমানের সালালা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের ওমান প্রবাসী মো. শফিউর আলমের স্ত্রী বিলকিস বেগম, তার একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান সবুজ ও মেয়ের জামাই মুহাম্মদ দিদার।নিহতদের পারিবারিক সূত্র জানায়, নিহত সাকিব ও তার ভগ্নিপতি মুহাম্মদ দিদার স্বপরিবারে ওমানের রাজধানী মাসকাট থেকে সালালা শহরে মাজার জেয়ারতে গিয়েছিলেন। আসার পথে দ্রুতগতির গাড়িটির সঙ্গে উটের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দিদার ও সাকিব নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে বিলকিস বেগমের মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুন্দরপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. শওকত আলী।ভোরের আকাশ/মো.আ.
১ সপ্তাহ আগে
মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৭৭ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) নেগেরি সেম্বিলানে পরিচালিত এক বিশেষ অভিযানে রাজ্যের সেরেমবান ও নিলাই এলাকার ১৩টি স্থানে অভিযান চালিয়ে ৭৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।ইমিগ্রেশন নেগেরি সেম্বিলানের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, সকাল ৯টা থেকে রাত ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ৩৯৫ জন বিদেশিকে যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ১৯ থেকে ৪৭ বছর বয়সী ৭৭ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। আটকদের মধ্যে ৭১ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন।তিনি জানান, আটকদের মধ্যে ইন্দোনেশিয়ার তিনজন নারী ও একজন পুরুষ, পাকিস্তানের ১০ জন পুরুষ, বাংলাদেশের ২৬ জন পুরুষ, থাইল্যান্ডের পাঁচজন পুরুষ ও একজন নারী, মিয়ানমারের তিনজন পুরুষ ও দুজন নারী এবং ভারতের ২৬ জন পুরুষ রয়েছেন।অভিযানের সময় নিলাই এলাকায় অবস্থিত একটি সাবান উৎপাদন কারখানা থেকে সর্বাধিক ৫৫ জন অবৈধ অভিবাসী আটক করা হয়। অভিযান চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সব পথ অবরুদ্ধ থাকায় কেউ পালাতে পারেনি বলে জানান তিনি।কেনিথ তান বলেন, জনসাধারণের অভিযোগ ও এক সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটকদের বিরুদ্ধে বৈধ পাস ও ভ্রমণ নথি না থাকা, মেয়াদোত্তীর্ণ হয়ে অবস্থান করা এবং অন্যান্য অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এসব অপরাধ মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩-এর আওতাভুক্ত।আটক সবাইকে তদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নেগেরি সেম্বিলানের লেংগেং অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে। একই সঙ্গে অবৈধ অভিবাসী দমনে সহযোগিতার জন্য জনসাধারণকে তথ্য ও অভিযোগ জানাতে আহ্বান জানানো হয়।তিনি সতর্ক করে বলেন, অবৈধ অভিবাসী নিয়োগ বা আশ্রয় প্রদানকারী যেকোনো নিয়োগকর্তা বা ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে আদালতে মামলা দায়ের করা হবে।ভোরের আকাশ/মো.আ.
১ সপ্তাহ আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করা ‘দণ্ডনীয় অপরাধ’, এ বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে নির্বাচন কমিশন বলেছে, এর জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করা হতে পারে।শনিবার (৩ জানুয়ারি) এ তথ্য দিয়ে সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এছাড়াও এর জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।এর মাধ্যমে ‘পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা দায়িত্ব’, এ কথা ফের স্মরণ করিয়ে দিল কমিশন।১২ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তফসিল ঘোষণার এক সপ্তাহের মাথায় নিবন্ধিতদের পোস্টাল ব্যালট পাঠানো শুরু করে ইসি। ব্যালট ধাপে ধাপে নিবন্ধিত ভোটারদের কাছে যাচ্ছে। অনেকের ঠিকানায় ইতোমধ্যে পৌঁছেও গেছে। তাদের অনেকে এটির ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করছেন।তবে প্রতীক বরাদ্দের আগে ভোট দেওয়ার সুযোগ থাকছে না। অর্থাৎ ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পরই যার যার আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন নিবন্ধিত ভোটারা এবং পরদিন থেকেই ফিরতি ডাক পাঠানো যাবে। আর দ্রুত সময়ে ভোট দিয়ে ব্যালট ফেরত পাঠাতে হবে। সময়ের মধ্যে ব্যালট না পৌঁছালে গণনায় নেওয়া হবে না।ব্যালটে নৌকা ছাড়া নিবন্ধিত সব দল ও স্বতন্ত্র মিলিয়ে ১১৮টি প্রতীক থাকবে। এছাড়া ‘না’ ভোটের চিহ্ন থাকবে ব্যালট পেপারে।ভোরের আকাশ/তা.কা
২ সপ্তাহ আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট নিবন্ধন করেছেন ১১ লাখ ৯৭ হাজার ৯৮১ জন। এর মধ্যে ৫ লাখ ৪ হাজার ২৫৯ জন বাংলাদেশ থেকে এবং বাকিগুলো অন্যান্য দেশ থেকে। এ ছাড়া ১০ লাখ ২৬ হাজার ৪৬২ জন পুরুষ এবং ১ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন নারী। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইসির ওয়েবসাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে।ইসি কর্মকর্তা জানান, গত ১৯ নভেম্বর থেকে বিভিন্ন দেশে বসবাসকারীদের নিবন্ধন শুরু হয়েছে, চলবে ৫ জানুয়ারি ডিসেম্বর পর্যন্ত। আর ২২ জানুয়ারি থেকে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছাতে শুরু করবে প্রবাসীদের ফিরতি ব্যালট।এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এ ক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এ জন্য অ্যাপে নিবন্ধন করতে হবে।গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, চলবে ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এর আগে শেষ সময় ৩১ ডিসেম্বর থাকলেও মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার পরে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধনের সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।যেসব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। এ ক্ষেত্রে ৫০ লাখ প্রবাসী ভোট টানার টার্গেট নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।ভোরের আকাশ/তা.কা
২ সপ্তাহ আগে