× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাস্তায় পড়ে গিয়ে আহত শাবনূর, পায়ে প্লাস্টার

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৫ ০৬:৫৪ এএম

রাস্তায় পড়ে গিয়ে আহত শাবনূর, পায়ে প্লাস্টার

রাস্তায় পড়ে গিয়ে আহত শাবনূর, পায়ে প্লাস্টার

ঢাকাই সিনেমার নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। দেশটির নিউ সাউথ ওয়েল্সের রাজধানী সিডনির ল্যাকেম্বার এলাকায় মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন, অসাবধানতাবশত রাস্তায় পড়ে গিয়ে পা মচকে যায় তার। এতে টিস্যুতে ক্ষতি হয়েছে। এখন পায়ে প্লাস্টার, হাঁটতে হচ্ছে ক্রাচে ভর দিয়ে।

শাবনূর গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবার (১০ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধ খাচ্ছেন। চিকিৎসক তাকে দুই সপ্তাহ প্লাস্টার রাখার পরামর্শ দিয়েছেন।

শাবনূর বলেন, ল্যাকেম্বায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে সেদিন আর বাসায় ফেরেননি। পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। পরদিন ছেলে আইজান নেহানকে পাশের একটি মাঠে নিয়ে যাওয়ার পথে মোবাইলে কথা বলতে বলতে ল্যাকেম্বার রাস্তায় হাঁটছিলাম। একপর্যায়ে অসাবধানতাবশত ফুটপাত থেকে পড়ে যাই।

তিনি বলেন, পা মচকে যায়। হাঁটুর চামড়াও ছিলে গেছে। ব্যথায় এমন অবস্থা হয় যে, ওঠার মতো শক্তি ছিল না। তারপর হেল্প নিয়ে চিকিৎসকের চেম্বারে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করি। জানতে পারি, টিস্যুতেও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাকে এখন ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে।

তিনি এ বিষয়ে বলেন, আমার এই দুর্ঘটনা সমাজের জন্য একটা বার্তা। ব্যথাটা পেয়ে আমার আক্কেল হয়েছে, জীবনে কোনো দিন কোথাও হাঁটতে-চলতে গিয়ে মোবাইল দেখবো না। গাড়ি চালানোর সময়ও মোবাইল দেখব না। আজ আমার হয়তো অল্প কিছুর ওপর দিয়ে গেছে। যদি গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলতে গিয়ে দুর্ঘটনা ঘটত, তাহলে আমার কারণে অন্য কোনো একটা মানুষেরও বিশাল বিপদ হতে পারতো।

এদিকে, ২০২৩ সালে দেশে আসার আসার পর শাবনূরকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন পরিচালক ও প্রযোজক। ২০২৪ সালের এপ্রিলে ‘রঙ্গনা’ দিয়ে ক্যামেরার সামনে ফিরেছিলেন শাবনূর। কয়কেদিন শুটিংও করেছিলেন। এর পর থেকে বন্ধ সিনেমাটির কাজ।  

‘রঙ্গনা’ পরিচালক আরাফাত হোসাইন। তিনি জানান, তারই পরিচালিত‘এখনো ভালোবাসি’ সিনেমাতেও অভিনয় করবেন শাবনূর। এছাড়া চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ সিনেমাতেও অভিনয়ের কথা রয়েছে। তবে কাজের কোনো অগ্রগতি নেই।  

ভোরের আকাশ/এসআই

 বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

 যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

 সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

 ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

সংশ্লিষ্ট

বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন সম্পর্কে মাহি!

বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন সম্পর্কে মাহি!

‘ইন্ডিয়ান আইডল’ তারকা প্রশান্ত তামাং আর নেই

‘ইন্ডিয়ান আইডল’ তারকা প্রশান্ত তামাং আর নেই

রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তাহসান

রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তাহসান

সংসার ভাঙছে তাহসান–রোজার

সংসার ভাঙছে তাহসান–রোজার