× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসির মাসসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মিরাজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৭ মে ২০২৫ ০৩:৩৩ এএম

আইসিসির মাসসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মিরাজ

আইসিসির মাসসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মিরাজ

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্সে সিরিজসেরার পুরস্কার জেতা মেহেদী হাসান মিরাজের সামনে এবার আরও বড় স্বীকৃতির হাতছানি। সোমবার এই প্রথম আইসিসির মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের এই চ্যাম্পিয়ন অলরাউন্ডার।

এছাড়া আইসিসির এপ্রিল মাসের সেরা নারী ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন পাকিস্তানের ফাতিমা সানা, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রেস ও ওয়েস্ট ইন্ডিজের হেলি ম্যাথিউস। গত মাসে পাকিস্তানে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে তারা নিজ দলের হয়ে দারুণ ক্রিকেট খেলায় মাস সেরার তালিকায় জায়গা পেয়েছেন।

মেহেদী মিরাজ প্রথমবার আইসিসির মাস সেরা ক্রিকেটারের নমিনেশন পেয়েছেন। ২০২৩ সালের মার্চে সাকিব আল হাসান মাস সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলা মিরাজ হতে পারেন দ্বিতীয় বাংলাদেশি। সর্বশেষ টেস্ট সিরিজে তিনি দুর্দান্ত খেলেছেন। সিলেটে দুই ইনিংসে জিম্বাবুয়ের ১০ উইকেট নেন তিনি। চট্টগ্রামে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। পরে দ্বিতীয় ইনিংসে বল হাতে নেন ৫ উইকেট।

ব্লেজিং মুজারাবানি সিলেটে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বড় ভূমিকা রেখেছেন। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নেন তিনি। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে তার বোলিংয়ের জবাব না পেয়ে হেরে গেছে বাংলাদেশ। ওই বোলিংয়ের কারণে প্রথম জিম্বাবুইয়ান হিসেবে টেস্টের বোলিং র‌্যাঙ্কিংয়ে ৭০০ রেটিং পান তিনি।

এপ্রিলের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মিরাজকে চ্যালেঞ্জ জানাবেন কিউই পেসার বেন সিয়ার্স। গত ফেব্রুয়ারিতে অভিষেক তার। এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে সিরিজে হ্যামিল্টনে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট নেন তিনি। মাউন্ট মঙ্গানুইয়ে পরের দুই ম্যাচেই পাঁচটি করে উইকেট তুলে নেন এই ২৭ বছর বয়সী পেসার।   

ভোরের আকাশ/এসআই

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

 ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

 জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

 জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

 এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

সংশ্লিষ্ট

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

সেন্ট্রাল ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আদিরা এন্টারপ্রাইজ

সেন্ট্রাল ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আদিরা এন্টারপ্রাইজ

বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী তারকা রিশাদ: মঈন আলী

বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী তারকা রিশাদ: মঈন আলী

২২ বছর পর সেমিফাইনালে হাকিমির মরক্কো

২২ বছর পর সেমিফাইনালে হাকিমির মরক্কো