স্বাস্থ্য প্রশাসন

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৬৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে দুই শিশুর হাম শনাক্ত হয়েছিল এবং চার শিশুর ক্ষেত্রে হামের উপসর্গ ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭০ জনে।

ভোরের আকাশ/সু.পা

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ