স্বাস্থ্য প্রশাসন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৪ জন

ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে ১৮ জন এবং আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯২৪ জনে পৌঁছেছে। সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৭ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৮ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৫ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন বলে জানানো হয়।

এদিকে একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১০০ জন ডেঙ্গুরোগী। এর ফলে চলতি বছরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৫ হাজার ৪৫৫ জন।

ভোরের আকাশ/সু.পা

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৪ জন | স্বাস্থ্য কথা