ফুসফুস ভালো রাখতে স্বাস্থ্যকর ৪ পানীয়

ছবি: সংগৃহীত
চারদিকে ধোঁয়া, ধুলা ও দূষিত বাতাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে ফুসফুস। এর সঙ্গে ধূমপানের অভ্যাস থাকলে ঝুঁকি আরও বেড়ে যায়। ফলে শ্বাসকষ্ট, হাঁপানি ও দীর্ঘমেয়াদি ফুসফুসজনিত নানা রোগ দেখা দিতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু স্বাস্থ্যকর ঘরোয়া পানীয় নিয়মিত পান করলে ফুসফুস পরিষ্কার রাখতে এবং শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করতে কিছুটা সহায়তা পাওয়া যেতে পারে।
মধু মিশ্রিত গরম পানি
মধুতে থাকা প্রাকৃতিক উপাদান শরীরের ক্ষতিকর বস্তু দূর করতে সাহায্য করে। গরম পানির সঙ্গে সামান্য মধু মিশিয়ে পান করলে শ্বাসতন্ত্রের জন্য উপকার পাওয়া যেতে পারে। তবে যাদের ডায়াবেটিস বা রক্তে শর্করার সমস্যা রয়েছে, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি পান করবেন।
লেবু-আদার চা
লেবুতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অন্যদিকে আদা ফুসফুসের প্রদাহ কমাতে কার্যকর ভূমিকা রাখে। নিয়মিত লেবু-আদার চা পান করলে ঠান্ডা-কাশির সমস্যাও কিছুটা কমতে পারে।
আপেল-গাজর-বিটের শরবত
আপেল, গাজর ও বিট মিশিয়ে তৈরি পানীয় শরীর সতেজ রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, এতে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ফুসফুস ভালো রাখতেও সহায়ক হতে পারে।
হলুদ-আদার পানীয়
হলুদে রয়েছে শক্তিশালী অ্যান্টিসেপটিক ও প্রদাহরোধী উপাদান, যা শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করতে সহায়তা করে। আদার সঙ্গে হলুদ মিশিয়ে পান করলে ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে উপকার পাওয়া যেতে পারে।
বিশেষজ্ঞরা আরও বলছেন, শুধু স্বাস্থ্যকর পানীয় খেলেই হবে না। ফুসফুস সুস্থ রাখতে ধূমপান পরিহার, পরিষ্কার পরিবেশে থাকা এবং নিয়মিত ব্যায়াম করাও সমান গুরুত্বপূর্ণ।
ভোরের আকাশ/সু.পা



