স্বাস্থ্য প্রশাসন

হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩২

ছবি: সংগৃহীত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ ও শিশুমৃত্যু। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১ এবং উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩২ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়ায় শিশুদের জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪৩২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৬৯ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৩৬৩ শিশু।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ১৫০ শিশু। এছাড়া সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩ হাজার ৫৬ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে।

ভোরের আকাশ/সু.পা

হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩২ | স্বাস্থ্য কথা