স্বাস্থ্য প্রশাসন

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মোট ৬ শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গে ৫ শিশু এবং নিশ্চিত হামে ১ শিশু মারা গেছে। একই সময়ে আরও ১ হাজার ২৭৪ জন হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে রোববার (১৭ মে) দুপুরে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৭৫ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৮৪ শিশু।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৭ হাজার ৭৬৭ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫৭ হাজার ৮৪৬ জন।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২০০ জন ও আক্রান্ত ৩১ হাজার ৫৬৫ জন।

ভোরের আকাশ/সু.পা

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু | স্বাস্থ্য কথা