স্বাস্থ্য প্রশাসন

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একইসাথে এই সময়ে নতুন করে আরও ৯৪৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।  বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামে কারও মৃত্যু হয়নি। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৭৪৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৮ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৮১৮ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) পর্যন্ত মোট ১ লাখ ৮ হাজার ৯৯৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেইসাথে এই সময়ে মোট ১৩ হাজার ১৯৮ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯২ হাজার ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৮৮ হাজার ৪১৯ জন ছাড়পত্র পেয়েছেন। 

ভোরের আকাশ/সু.পা

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু | স্বাস্থ্য কথা