বিশেষ

হেপাটাইটিসের প্রকোপ থেকে নিরাপদ থাকতে পান করুন তিন রকম পানীয়

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে ফ্যাটি লিভারের সমস্যা এখন ঘরে ঘরে। তার উপর বাড়ছে হেপাটাইটিসের প্রকোপ। এই সমস্যা শুধু ওষুধ খেয়ে সমাধান হবে না। লিভার ভাল রাখতে নিয়মিত কিছু ডিটক্স পানীয়ও পান করতে হবে।

হেপাটাইটিস নিয়ে আবার উদ্বেগ বেড়েছে। মূলত দূষিত জল ও খাবার থেকেই ঘটছে সংক্রমণ। সাধারণত লিভারে ভাইরাসের সংক্রমণের ফলেই এই রোগ হয়। এ ক্ষেত্রে চিহ্নিত করা গিয়েছে মোট পাঁচটি ভাইরাস, যা পরিচিত হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই নামে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) তথ্য বলছে, অস্বাস্থ্যকর খাবার খাওয়া, রাস্তায় বিক্রি হওয়া খাবার বা প্যাকেটজাত খাবার খাওয়ার প্রবণতার কারণেই হেপাটাইটিসের বাড়বাড়ন্ত হচ্ছে। হেপাটাইটিস থেকে লিভার বিকল হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। তাই লিভার রাখতে শুধু ওষুধ নয়, খেতে হবে ডিটক্স পানীয়ও।

কাঁচা হলুদ ও গোলমরিচের পানীয়
হলুদের অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-ভাইরাল গুণ আছে। হলুদ প্রদাহনাশকও। সেই সঙ্গে গোলমরিচ মিশলে তার পুষ্টিগুণ আরও বাড়বে। পানীয়টি বানাতে আধ চামচ কাঁচাহলুদ বাটার সঙ্গে সামান্য গোলমরিচগুঁড়ো মেশাতে হবে। এ বার ঈষদুষ্ণ জলে এই মিশ্রণটি মিশিয়ে দিয়ে পান করতে হবে। হলুদের মধ্যে থাকা কারকিউমিন যৌগ যে কোনও ভাইরাস ও ব্যাক্টেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করতে পারবে। এই পানীয় লিভারও ভাল রাখবে।

পুদিনা ও শশার শরবত
শশার শরবত খুবই উপকারি। পুদিনা দেওয়া শশার রস হজমশক্তি বাড়াতে সাহায্য করে। শরীর টক্সিন-মুক্ত করতে এই জুসের কোনও বিকল্প নেই। শশাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন ও বিভিন্ন রকম খনিজ লবণ। স্মুদির মতোই বানিয়ে নিতে পারেন শশার শরবত। প্রতি দিন খালি পেটে পান করলে লিভার ভাল থাকবে।

হলুদ ও আনারসের স্মুদি
হলুদের কারকিউমিন ও আনারসে প্রদাহনাশক উপাদান ব্রোমালিন লিভারের সমস্যা কমাতে সহায়ক। হলুদ ও আনারসের স্মুদি বানাতে প্রয়োজন এক কাপের মতো আনারসের টুকরো, আধ চামচ হলুদগুঁড়ো, ১ ইঞ্চি কাঁচা হলুদ, আধ ইঞ্চি আদা, আধ কাপ নারকেলের জল, ১ চামচ লেবুর রস, এক চিমটি গোলমরিচের গুঁড়ো। সমস্ত উপকরণ ব্লেন্ডারে মিশিয়ে নিতে হবে। রোজ সকালে বা বিকালে পান করলে লিভার ভাল থাকবে।

ভোরের আকাশ/সু.পা