নার্সিংয়ের নতুন মহাপরিচালক দিল আফরোজা

দিল আফরোজা। ছবি: সংগৃহীত
অতিরিক্ত সচিব দিল আফরোজাকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হছেন। তিনি বুধবার (৩ জুন) নতুন কর্মস্থলে স্বপদে যোগদান করেন।
এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে কর্মরত অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত মঙ্গলবার এক স্মারকমূলে তাকে বদলির সম্মতি প্রদান করা হয়।
গত ২৬ এপ্রিল (রোববার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক আদেশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিল আফরোজাকে বদলি করে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়।



