শিরোনাম
দ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন যাচ্ছেন ১৫৫৪ পর্যটকঅধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভসংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধজামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বাড়ল ১২০৭২ টাকা৫৪৮ জনের মৃত্যুদণ্ড মওকুফ করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নরদ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন যাচ্ছেন ১৫৫৪ পর্যটকঅধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভসংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধজামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বাড়ল ১২০৭২ টাকা৫৪৮ জনের মৃত্যুদণ্ড মওকুফ করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

পাঁচ দেশের বিপক্ষে পাঁচ ফাইফার, ইতিহাস গড়লেন হাসান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এক মাসের ব্যবধানে আবারও পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন হাসান মাহমুদ। গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ফাইফার পাওয়ার পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন বাংলাদেশের এই পেসার। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি।

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ক্যারিবীয় ব্যাটারদের জন্য আতঙ্ক হয়ে ওঠেন হাসান। আগের দিন দুটি উইকেট নেওয়া এই পেসার দ্বিতীয় দিনের ৮২তম ওভারে হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না হলেও নিজের পঞ্চম উইকেট তুলে নিয়ে দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্টে ফাইফারের দেখা পান তিনি।

দিনের শুরুতেই আগের দিনের অপরাজিত সেঞ্চুরিয়ান আমির জাঙ্গুকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন হাসান। ২১২ বলে ১৩টি চার ও দুটি ছক্কায় ১৩৩ রান করা জাঙ্গুকে বোল্ড করেন তিনি।

এরপর মাঠে নেমে প্রথম বলেই লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান হাসান। হ্যাটট্রিক বলে জশুয়া বিশপের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার আউট দেন। তবে রিভিউ নিয়ে বেঁচে যান ক্যারিবীয় ব্যাটার। ফলে হ্যাটট্রিকের অপেক্ষা বাড়ে হাসানের।

পরে হাসানের বলেই ফিরতি ক্যাচ তুলে দিয়েছিলেন বিশপ। তবে দুই হাত ফসকে যাওয়ায় জীবন পান তিনি। শেষ পর্যন্ত অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি এই ব্যাটার। ৯০তম ওভারের প্রথম বলে লিটন দাসের দুর্দান্ত স্টাম্পিংয়ে সাজঘরে ফেরেন বিশপ।

এর আগের ওভারে হাসানের বলে টানা দুটি চার মেরেছিলেন বিশপ। তবে পরের ওভারেই প্রথম বলে তাঁকে থামিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন বাংলাদেশের এই পেসার।

এটি হাসানের টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফাইফার। একই সঙ্গে গড়েছেন বিরল এক রেকর্ড। দ্বিতীয় বোলার ও প্রথম পেসার হিসেবে ভিন্ন পাঁচটি দেশের বিপক্ষে নিজের প্রথম পাঁচটি পাঁচ উইকেটের ইনিংসের কীর্তি গড়েছেন তিনি।

আরও পড়ুন

সাদমানের চোটে বড় ধাক্কা বাংলাদেশের, নেওয়া হলো হাসপাতালে

আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ভারতের বিপক্ষেও পাঁচ উইকেট নিয়েছেন হাসান। এর আগে এমন কীর্তি ছিল অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিনার নাথান লিয়নের। এবার তাঁর পাশে নাম লেখালেন বাংলাদেশের এই পেসার।

বাংলাদেশি পেসারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডও এখন হাসানের দখলে। এত দিন চারবার করে ফাইফার নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন শাহাদাত হোসেন ও হাসান। এবার পঞ্চমবার পাঁচ উইকেট নিয়ে এককভাবে শীর্ষস্থান দখল করলেন তিনি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: