যে কারণে বেশি বেশি ইস্তিগফার করার কথা বলা হয়েছে

মহান আল্লাহ পবিত্র কোরআনে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার গুরুত্ব তুলে ধরেছেন। সূরা নুহের ১০ থেকে ১২ নম্বর আয়াতে আল্লাহ বলেন—
فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّاراً يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَاراً وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَاراً
অর্থ: ‘অতঃপর বলেছি—তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর অজস্র বৃষ্টিধারা বর্ষণ করবেন। তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী-নালা প্রবাহিত করবেন।’
—সূরা নুহ, আয়াত ১০-১২
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি নিয়মিত তওবা-ইস্তিগফার করবে, মহান আল্লাহ তার জন্য সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, তার সব দুশ্চিন্তা দূর করে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন।’
—আবু দাউদ, হাদিস: ১৫১৮; ইবনে মাজাহ, হাদিস: ৩৮১৯; মুস্তাদরাকে হাকেম, খণ্ড ৪, পৃষ্ঠা ২৯১, হাদিস: ৭৬৭৭
ইস্তিগফারের কয়েকটি বাক্য
১. أَستَغْفِرُ اللهَ
উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ।
অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।
২. أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوْبُ إِلَيْهِ
উচ্চারণ: আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি।
অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর কাছেই ফিরে আসছি।
৩. أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ
উচ্চারণ: আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি।
অর্থ: আমি সেই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো প্রকৃত উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আর আমি তাঁর কাছেই তওবা করে ফিরে আসছি।
ভোরের আকাশ/জেআ