টাকা ফেরত পাচ্ছেন ৫ ব্রোকারেজ হাউজের বিনিয়োগকারীরা

পাঁচটি ডিফল্টার ব্রোকারেজ হাউজের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মধ্যে ১৭ হাজার ৩৩২ জনকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইনভেস্টমেন্ট প্রোটেকশন ফান্ড (আইপিএফ)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মোমিনুল ইসলাম।
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এ অর্থ ফেরতের কার্যক্রম শুরু হবে। এতে ক্ষতিগ্রস্ত মোট ১৭ হাজার ৯২৫ জন বিনিয়োগকারীর প্রায় ৯৭ শতাংশই তাদের পাওনা টাকার বড় অংশ বা সম্পূর্ণ অর্থ ফেরত পাওয়ার সুযোগ পাবেন।
তিনি বলেন, বর্তমানে পাঁচটি ডিফল্টার ব্রোকারেজ হাউসে ১৭ হাজার ৯২৫ জন বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছেন। এসব বিনিয়োগকারীর মধ্যে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস ও ইনভেস্টমেন্ট প্রোটেকশন ফান্ড থেকে এখন পর্যন্ত প্রায় ৩৭ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষতিগ্রস্ত প্রত্যেক বিনিয়োগকারী সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের অর্থ আইপিএফ থেকে ফেরত পাবেন। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এই অর্থ পরিশোধ শুরু হবে।
ডিএসই চেয়ারম্যান জানান, পুরো অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শেষ করতে প্রায় এক থেকে দুই মাস সময় লাগতে পারে।
ভোরের আকাশ/আ.র