শিরোনাম
সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনেস্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিটশরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীরংপুর প্রেসক্লাবের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারসোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি : রিজভীভয়াবহ সংকটে পড়েছে ইরানের অর্থনীতি, এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়ালসুষ্ঠু, সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি : সিইসিআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষসোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনেস্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিটশরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীরংপুর প্রেসক্লাবের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারসোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি : রিজভীভয়াবহ সংকটে পড়েছে ইরানের অর্থনীতি, এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়ালসুষ্ঠু, সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি : সিইসিআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

অভিনয়ে ফিরলেন মেঘলা মুক্তা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গত জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন অভিনেত্রী মেঘলা মুক্তা। ওই দুর্ঘটনার কারণে সৃষ্ট ট্রমা ও চেহারায় আঘাতের কারণে অভিনয়ে ফেরা নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন অভিনেত্রী। অবশেষে সব শঙ্কা কাটিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন মেঘলা মুক্তা। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ভিকি জাহেদের ‘চক্র’ ওয়েব সিরিজের তৃতীয় সিজনে।

অসুস্থ হওয়ার আগে সবশেষ চক্র সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করেছিলেন মেঘলা। সেই চক্র দিয়েই ফিরলেন তিনি। অসুস্থতার কারণে তিনি নিজেই চক্রের তৃতীয় সিজনে অভিনয় করার ব্যাপারে দ্বিধায় ছিলেন। অনুরোধ করেছিলেন এই সিজন থেকে তাঁকে বাদ দিতে। তবে নির্মাতার আশ্বাসে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন মেঘলা, দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে।

নির্মাতা ভিকি জাহেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেঘলা মুক্তা বলেন, ‘চক্র দিয়ে শুরু, চক্র দিয়েই কামব্যাক। আর চক্রের মধ্য দিয়েই ২০২৬ শেষ করতে যাচ্ছি। বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমার পরিচালক ভিকি জাহেদ ভাইয়াকে। একটা সময় নিজেই বলেছিলাম, চক্র সিজন থ্রি থেকে আমাকে বাদ দিতে। কিন্তু তিনি চাননি। এই ভালোবাসা, বিশ্বাস আর ভরসার জন্য আমি তাঁর প্রতি সত্যিই কৃতজ্ঞ।’

দুর্ঘটনার পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে মেঘলা মুক্তা বলেন, ‘কখনো ভাবিনি এত তাড়াতাড়ি কাজে ফিরতে পারব। যারা আমাকে হাসপাতালে দেখতে এসেছিলেন, তাদের অনেকেই আমার অবস্থা দেখে শঙ্কা প্রকাশ করেছেন, কেউ কেউ সাহস দিয়েছেন। কেউ ভেবেছেন আমার ক্যারিয়ার এখানেই শেষ, আর কখনোই আগের মতো অভিনয় করতে পারব না। এমনকি আমার পরিবারের সদস্যরাও শঙ্কায় ছিল, আমি আবার আগের সেই মেঘলা হয়ে উঠতে পারব কি না।

আরও পড়ুন

রাতে রাজধানীতে তিন বাসে আগুন

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর একটা সময় আমিও বুঝতে পারছিলাম না কীভাবে কী করব, কীভাবে সামনে এগোব। কিন্তু ধীরে ধীরে যখন নিজের শক্তি, সামর্থ্য আর আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করলাম, তখন নিজেকেই বলেছি—না, আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। আমাকে কামব্যাক করতে হবে।’

মেঘলা জানান, ২০২৬ তার জীবনের গুরুত্বপূর্ণ একটি বছর। এই বছরটা তাকে অনেক কিছু শিখিয়েছে, নিজেকে নতুন করে চিনিয়েছে। জীবনের এই কঠিন অধ্যায় আগের চেয়ে অনেক বেশি শক্ত করেছে তাকে। অভিনয়ে ফিরলেও এখনো পুরোপুরি সুস্থ নন বলে জানান মেঘলা। এখনো অনেকটা রিকভারি বাকি। তবে দ্রুত কাজে ফেরার বিষয়টি তার মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে জানালেন মেঘলা মুক্তা।

ভোরের আকাশ/ইউএম
 

অভিনেত্রী

শেয়ার করুন: