এমপি নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে ডিমলায় এনসিপির মশাল মিছিল

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগেরর প্রতিবাদে শুক্রবার ( ১৩ নভেম্বর) রাত ৮ টায় ডিমলা উপজেলায় এনসিপির মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
মশাল মিছিলটি উপজেলা এনসিপির কার্যালয় থেকে বেড় হয়ে ডিমলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্ত্বরের পাদদেশে সমবেত হয় এবং সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন এনসিপি ডিমলা উপজেলার সদস্য সচিব রাশেদ ইসলাম, শ্রমিক শক্তি নীলফামারী জেলা সদস্য সচিব জাফর হোসেন জাকির, যুবশক্তির সদস্য সচিব রাব্বি ইসলাম, ডিমলা উপজেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিরুজ্জামান মুন্না প্রমুখ।
সমাবেশের সমাপনী বক্তব্যে উপজেলা এনসিপির সদস্য সচিব রাশেদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যেভাবে আগুন সন্ত্রাস করেছিলো ঠিক তেমনিভাবে চব্বিশের পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বাড়িতে, বাসে, ট্রেনে, জনগণের জানমালে আগুন সন্ত্রাস করছে এবং করার চেষ্টা করছে। বিএনপি সরকার যদি এই সন্ত্রাস ঠেকাতে না পারে তবে জনগণের সামনে জবাবদিহিতার মাধ্যমে ক্ষমতা ছাড়তে হবে। অবিলম্বে নুসরাতের বাড়িতে আগুনদাতাদের গ্রেপ্তার করতে হবে, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে।
ভোরের আকাশ/ইউএম